The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে মৎস্য বিষয়ক সভা অনুষ্ঠিত

মৎস্যনাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃ বুধবার সকাল ১১ ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা র বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য আইন সংরক্ষণ ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেযারম্যান এ টি এম মোজাম্মেল হক মুকুল।স্বাগত বক্তব্য রাখেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবতী,বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,সাংবাদিক এস এম বদিউল আশরাফ মোরাদ,বক্তব্য রাখেন শেখ নুরুজ্জামান রনি,উপজেলা আনসার ভিডিপির টি আই রেখা রানী দেব, বুড়িশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফজলুল করিম প্রমুখ।

নাসিরনগরে গলদা চিংড়ি, নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত।
নাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গলদা চিংড়ি, নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত বিষয়ক আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেযারম্যান এ টি এম মোজাম্মেল হক মুকুল। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবতী,বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,সাংবাদিক এস এম বদিউল আশরাফ মোরাদ,বক্তব্য রাখেন শেখ নুরুজ্জামান রনি,উপজেলা আনসার ভিডিপির টি আই রেখা রানী দেব, বুড়িশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফজলুল করিম প্রমুখ।

Exit mobile version