The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে চার জুয়ারীকে জেল জরিমানা

jorimana
নাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা জেঠা গ্রাম মেলা থেকে চার জুয়ারী কে গ্রেপ্তার করে এক মাসের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। জানা গেছে শনিবার সারা দিন রাত্রি চলে মেলা। মেলাকে কেন্দ্র করে বসে জুয়া খেলার আসর । পুলিশ জুয়ার আসর থেকে মোঃ মুক্তার মিয়া(২৮),মোঃ হুমাইয়ূন (৩৭),মোঃ নোয়াজ আলী (৫০) ও কবির মিয়া(২২) কে জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেপ্তার করে। পরে রবিবার সকাল ১১ ঘটিকায় চার জুয়ারীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন প্রত্যেক কে এক মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

Exit mobile version