
সনাতন শাস্ত্র মতে দুষ্টের দমন করে, সাধুদের রক্ষা করতে আজ থেকে ৫ হাজার ২৩৯ বছর আগে ভারতের মথুরায় ভ্রাদ্র মাসের রোহীনি নক্ষত্রের অষ্টম দিনে মামা কংশের কারাগারে পৃথিবীতে আভির্ভূত হন শ্রীকৃষ্ণ। মামা কংশের কারাগারে জন্ম নিয়ে ও অলৌকিক ভাবে বেচে যান তিনি। তার পিতার নাম ছিল বসু দেব,আর মা দেবুকি। বসু দেব ও দেবুকির ঘরে জন্ম নিয়ে ও লালিত পালিত হন নন্দঘোষ ও যশোদার ঘরে । যৌবনে প্রেম করে বিয়ে করেন সম্পর্কে মামি আয়াম ঘোষের স্ত্রী রাধিকাসুন্দরীকে। শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে সাড়াদেশে ঘোষনা করা হয় সরকারী ছুটি। দিন টিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে সনাতন ধর্মাম্বলীরা।