The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে বড়ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল ছোটভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আপন বড়ভাইয়ের ঘুষিতে সায়েদ মিয়া (৫৫) নামের এ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার গুজিয়াখাইল গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে মৃতের লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান নাসিরনগর থানার পুলিশ।

ছায়েদ মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের মৃত মালু মিয়ার ছেলে।

ছায়েদ মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন জানান, সোমবার বিকেলে গুজিয়াখাইল পূর্বপাড়ার তাদের বাড়ির ওপর দিয়ে সায়েদ মিয়া খড় নিয়ে যাওয়ার পথে সাহেদ মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে এ-বিষয় নিয়ে দুইভাই মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় সাহেদ মিয়া তার ছোটভাইকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। পরে সায়েদ মিয়াকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথিমধ্যে বিশ্বরোড এলাকায় মারা যান।

এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ সরকার জানান, দুইভাইয়ের মধ্যে খড় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সায়েদ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারন জানানো যাবে।

Exit mobile version