
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ সংগ্রাম এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বমোট এক হাজার কৃষককে বিনামূল্যে সার, গম ও সরিষা বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৬’শ কৃৃষককে ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৪’শ জনকে এক কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।