The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে বজ্রপাত ও আতংকে ২ শ্রমিকের মৃত্যু

নাসিরনগরে বজ্রপাত ও বজ্রপাতের আতংকে ইটভাটা ও এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

নাসিরনগরে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার বিষয়টি নিশ্চিত করেছে।

অপরদিকে একই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে মেদির হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। তার নাম অলি মিয়া । তিনি আশুরাইল গ্রামের নমিজ উদ্দিনের ছেলে।

Exit mobile version