The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে লামিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার একটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লামিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি গ্রামের জুয়েল মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে নাসিরনগরে বসবাস করত সে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে লামিয়া পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাবা জুয়েল মিয়া। তিনি বলেন, “সবার চোখের আড়ালে খেলতে গিয়ে অসাবধানতাবশত আমার মেয়েটি পুকুরে পড়ে যায়। শত চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারলাম না।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ছোট শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
Exit mobile version