
২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ কারী ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে অত্র উপজেলায় ট্যালেন্টপুলে ৬৮ জন ও সাধারণ গ্রেডে ৮২ জন মোট ১৫০ জন ছাত্র ছাত্রী বৃত্তি পেয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় অত্র উপজেলা থেকে মোট ৬০৪৯ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশগ্রহণ করে ৫৮৭৮ জন উর্ত্তীন হয়। এর মাঝে ২৪৩২ জন বালক ও ৩৬১৭ বালিকা রয়েছে। মোট পাসের হার ৯৯.০২%।