
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের ধারণা তাদের চোখ ফাঁিক দিয়ে সোমবার দুপুরে সজিব ঋষি গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। স্বজনরা তাকে অনেক খোঁজাখুজিঁ করেও না পেয়ে পুকুর থেকে খুজে তার নিতর দেহটি উদ্ধার করে। শিশুটির বাড়ি ফান্দাউক ঋষিপাড়া। পারিবারিক অনুষ্ঠান থাকায় দু তিন দিন আগে বাবার সাথে গ্রামের বাড়ি আসে সজিব। তার বাবা সজল ঋষি ঢাকায় জুতার কাজ করেন। নিহত সজিব ঋষি ঢাকার কোন একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করত বলে জানান নিহতের স্বজনরা। নিহত সজিব ফান্দাউক ঋষিপাড়ার সজল ঋষির ছেলে।