The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি:: জেলার নাসিরনগরে চিরদিয়া খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার ৩১ আগষ্ট দুপুর দুইটার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হল আরমান মিয়া(১৬) ও সালমান মিয়া(১৫)। নিহত দুই ভাই নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাসুদ মিয়ার ছেলে।
গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের পূর্বের বাড়ি গোয়ালনগর ইউনিয়ন। তবে তার বাবা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছে। বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে চিরদিয়া খালে গোসল করতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আপন দুই ভাই সালমান ও আরমান চিরদিয়া খালে দুপুর বেলা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তারা সাতাঁর জানত না। খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনেছি। যেহেতু পরিবারের কোন অভিযোগ নেই তাই লাশ ময়না তদন্তের প্রয়োজন হয়নি।

Exit mobile version