The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু (ভিডিও)

মুরাদ মৃধা : ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের চিরদীয়া নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ মিয়া পরিবার নিয়ে চট্টগ্রাম থাকেন। ঈদুল আজহার সময় পরিবার নিয়ে গোয়ালনগর গ্রামে ঈদ করতে আসেন। শনিবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশে চিরদীয়া নদীতে গোসল করতে নামে আরমান ও সালমান। এ সময় এক ভাই নদীর স্রোতে ভেসে যেতে থাকলে আরেক ভাই তাকে উদ্ধারে এগিয়ে যায়। তখন দুজনই পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, ছোট ভাই সালমান নদীর স্রোতের কবলে পড়লে বড় ভাই আরমান তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সাঁতার না জানার কারণে উভয়েই পানিতে ডুবে মারা যায়।

 

Exit mobile version