
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২১ আগষ্ট দুপুরে মোজাহিদের পরিবারের লোকজন বেমালীয়া নদীতে গোসল করতে যায়। তাদের পেছনে মোজাহিদও যায়। পরে অসাবধানতাবশত মোজাহিদ নদীতে পড়ে যায়। নদীতে প্রচন্ড ¯্রােত থাকায় তাকে আর উদ্ধার করা যায়নি। পরের দিন ২২ আগষ্ট বেমালীয়া নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগীতা উদ্ধার করা হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীর পাড়ে যাদের ঘর-বাড়ি তাদের ছোট শিশুদের নিয়ে সাবধানতা অবলম্বন করে চলা উচিত। একটু সতর্ক হলে আমরা বড় ধরনের দুর্ঘটনা হতে বাচঁতে পারি।