The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজলার গোয়লনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদ এর মেয়ে তানিশা মনি (৫)।

পরিবার সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুম হওয়ায় কদমতলী গ্রামের চারদিকে এখন নদীর পানি। শনিবার বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। তখন তাদের পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে আসলে দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, কদমতলী গ্রামে দুইজন কন্যা শিশু নদীর পানিতে ডুবে মারা গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version