
জানা গেছে গ্রামের ফজলুর রহমান, আবিদ খা ও আব্দুল মালেকের লোকজনের সাথে জামির খা, সাত্তার ও শামিম গ্রুপের লোকজনের মাঝে সকাল নয়টা হতে দেড়টা পর্যন্ত একটানা সংঘর্ষ চলে। সংর্ঘষে জামির খা সাত্তার ও শামিম গ্রুপের রহমত আলী প্রতিপক্ষের ধারালো দেশিয় অস্ত্রের আঘাতে ঘটনা স্থলেই মারা যায়। আরো একজনের অবস্থা আশংকাজনক বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালীন সময়ে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ, উপ-পুলিশ পরির্দশক মোঃ ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে।