The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে দুই হাজার টাকার দ্বন্ধে প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় শানু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শানু মিয়া ওই গ্রামের মো. আলামদি মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত শানু মিয়ার ভাতিজা আকতার মিয়া ও একই গ্রামের হাবিবুর রহমান সিলেটে একটি ভাঙারির দোকানে চাকরি করেন। আকতার দুইমাস আগে হাবিবুর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা ধার নেন। সম্প্রতি ঈদে তারা বাড়িতে আসলে হাবিবুর তার পাওনা ফেরত চান। এ নিয়ে দুইজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হাবিবুর তার লোকজন নিয়ে আকতারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে আকতারের চাচা শানু মিয়া এর কারণ জানতে চাইলে হাবিবুর রহমানের লোকজন তাকে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version