
বৃহস্পতিবার সকালে নিহত নূরেনা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন বুড়িশ্বর ইউনিয়নের সেলিম মিয়ার স্ত্রী নূরেনা আক্তার(৪৫) ও একই ইউনিয়নের গংগা নগর গ্রামের পংকজ দাসের স্ত্রী।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু শাহ জানান, নূরেনা বেগম(৪৫) বুধবার রাত ১০টার সময় বিষ পানে আত্মহত্যা করে বলে আমরা জানতে পারি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
অপর দিকে বুধবার রাত আনুমানিক ৯টার সময় স্বামীর সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করে স্বপ্না দাস(৩০) নামে এক গৃহবধু। স্বপ্না দাস বুড়িশ্বর ইউনিয়নের পংকজ দাসের স্ত্রী। বৃহস্পতিবার বিকালে নিহত স্বপ্না দাসের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, আপাদত দৃষ্টিতে মনে হচ্ছে দুটিই বিষ পানে আত্মহত্যা। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উন্মোচন হবে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।