
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান বলেন, সম্প্রতি তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আ.লীগ এর মনোনীত প্রার্থীর সঙ্গে বিভিন্ন প্রচার প্রচারণা ও গণসংযোগ করে আসছে যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়ায় নিয়মিত প্রচারতি হয়েছে যার ফলে আমাদের দলের ভাবমুর্তি ব্যাপক ভাবে নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে বহিষ্কৃত বিএনপি নেতা সৈয়দ নৌওশাদ উল্লাহর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেস্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।