The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

nas 29-9-15
সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের মতো তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে“উপজেলা উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মো; রফিজ মিয়া,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান , উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,ভেটেরনারী সার্জন ডাঃ আবদুল্লা আল মারুফ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা মন্জুমা আক্তার,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রুপক মিয়া,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মঞ্জু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ছায়েদুর রহমান প্রমূখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ২২টি স্টল বসে। পরে অতিথিরা মেলা পরিশর্দন করেন।

Exit mobile version