
নাসিরনগর থানা এসআই মো. ইশতিয়াক আহমেদ জানান, গত ১ জানুয়ারি একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ আওয়ামী লীগ নেতাকে এক দিনের রিমান্ডে পাঠান আদালত। আবদুল আহাদ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত ২৭ ডিসেম্বর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবদুল আহাদকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগরে হিন্দু পল্লিতে হামলা চালানোর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে গ্রেপ্তারের পর জানায় পুলিশ।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাঙচুর এবং অন্তত দেড়শ বাড়িঘরে হামলা ও লুটপাট চালান হয়। এরপর ৪ নভেম্বর ও ১৩ নভেম্বর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের অন্তত ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়।