
মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেবেকা খানম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, বিএনপি জামাত মিলে যতই ষড়যন্ত্র করুক আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবেনা। আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে পূনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। সম্প্রতি নিরাপদ সড়ক নিয়ে ছাত্রদের আন্দোলন নিয়ে বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকার অনুরোধের বিষয়টি যোগ করেন তিনি।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্প্রাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য।