The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ পালিত

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৬মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আগের স্থানে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরাফাত উদ্দিন আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,মহিলা বিষয়ক কর্মকতা জেসমিন আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুল রহমান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Exit mobile version