
পরে লঙ্গন নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও উদ্ভোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,আশুতোষ পাইলট স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহিম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফারুক মিয়া,নাসিরনগর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক শিশির দাস। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ ।