The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

nasir71215নাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে আলোর পথে আরো এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে গত সোমবার নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চৌধুরী মোয়াজ্জম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুনসি তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফি উদ্দিন । বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান প্রদিপ কুমার দেব, সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আক্তার হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, হাজী সুরুজ আলী।

Exit mobile version