
তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে জিআর (গ্রান্ট) রিলিফে’র ৫০ মে:টন চাউল ও দু’লাক্ষ নগদ টাকা পাচ্ছেন হাওরের ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র কৃষকরা।
অপরদিকে, বন্যাকবলিত হাওরাঞ্চলে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে নতুন ঋণ বিতরণ ও রেয়াতি সুদে ঋণ কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই সূত্র ধরে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাসিরনগরের ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি বেসরকারি ও এনজিওর পরবর্তী ফসল ঘরে তুলার আগ পর্যন্ত কৃষি ঋণ আদায় স্থগিত করারও নির্দেশ দিয়েয়েছেন ।