
পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকালে ফান্দাউক ইউনিয়ন হতে এক মানসিক রোগীর গলায় ফাঁস দেয়া অবস্থায় শেবল মিয়া(৪০) এবং গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রাম হতে আব্দুল হামিদের(৪০) লাশ উদ্ধার করা হয়।
নিহত শেবল মিয়া ফান্দাউক ইউনিয়নের মৃত উমেদ আলীর ছেলে এবং আব্দুল হামিদ গোকর্ণ ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, শেবল মিয়া একজন মানসিক রোগী আর আব্দুল হামিদ স্ট্রোক করে মারা গেছে।