
গত শনিবার দিবাগত রাত ৩.৪৫ দিকে একদল সশস্ত্র ডাকাত মন্দিরে হানা দিয়ে মন্দিরের সেবকের কক্ষের বাহিরে তালা লাগিয়ে এ লুটপাট চালায়।
মন্দিরের সেবক গৌরচন্দ্র জানান , রাত ৩.৪৫ মিনিটে ঘুম থেকে উঠে দেখি বাড়ির প্রবেশের প্রধান গেইট খোলা। সাথে সাথে মন্দিরে গিয়ে দেখি ৪টি তালা ভেঙ্গে ৬টি মূর্তি সহ সব কিছু লুট করে নিয়ে গেছে। গৌরমূর্তি,নিতাই মূর্তি,রাধা মূর্তি, মাধব মূর্তি, গোপাল মূর্তি সহ হারমুনিয়াম,বাশি লুট করা হয়।
নাসিরনগর থানার ওসি মো: আবু জাফর বলেন, ওই এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী সম্প্রতি বিভিন্ন মামলায় জামিনে বের হয়েছে। ওই সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।