
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নূরুল আলম,যুগ্ন সচিব, পরিচালক,পরিবার পরিকল্পনা,চট্টগ্রাম বিভাগ,চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাঃ নিশিত নন্দী মজুমদার, সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া। ডাঃ আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ অরবিন্দু দত্ত, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, ব্রাহ্মণবাড়িয়া। প্রোগ্রাম ম্যানেজার ডাঃ এবিএম সামছুদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, আদর্শ ও শিশু বান্ধব নাসিরনগর গড়ে তুলাই আমাদের প্রধান লক্ষ্য। আর এ লক্ষ্যটি বাস্তবায়ন করতে ইউপি সদস্যদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সুস্থ্য মা ও শিশুর কোন বিকল্প নেই।
কর্মশালায় ১৩টি ইউনিয়নরে ইউপি চেয়ারম্যান,মেম্বার,মহিলা মেম্বার,সাংবাদিক,ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন।