The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববারর বেলা ১১টার দিকে উপজেলার ফান্দাউক গ্রামের একটি মসজিদের পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরান(২৫) ওই গ্রামের আকিজ মিয়ার ছেলে।

নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শওকত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ফান্দাউক গ্রামের একটি মসজিদের পাশে আমগাছে কামরানের মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের পরিরের লোকজন জানিয়েছে কামরান হতাশাগ্রস্থ ছিল। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

Exit mobile version