
এ সময় উপস্থিত ছিলেন, সংসদস সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসনে সংগ্রাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এ সময় সংসদস সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসনে সংগ্রাম তাঁর বক্তব্যে বলেন, ‘ তিনি প্রথমেই সকল আনসার সদস্যদের পবিত্র ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, বাংলাদেশে আনসার ভিডিপি এমন একটি সংগঠন যেটি আমাদের মহান মুক্তিযোদ্ধের সাথে জড়িত ছিল। এই সংগঠনটির প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সহানুভতিশীল। দেশের এই ক্রান্তিলগ্নে গুজবে কান না দিয়ে এবং আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।