The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও’র আর্থিক সহযোগিতা

নাসিরনগর প্রতিনিধি:: জেলার নাসিরনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনর উপজেলার হরিপুর ইউনিয়নের দুধ মিয়া ও বারেক মিয়ার বাড়িতে সরেজমিন পরিদর্শন করে এ সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,(২২ আগষ্ট) দুপুরে ক্ষতিগ্রস্থ দুধ মিয়ার পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও বারেক মিয়ার পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী। এ সময় হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত শনিবার ১৭ আগষ্ট রাত দুটার সময় উপজেলার হরিপুর ইউনিয়নে দুধ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানান দুধ মিয়া। তখন তাৎক্ষনিক ভাবে স্থানীয়দের সহযোগিতা আগুন নিভানোর চেষ্টা করা হয়। মাধবপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থালে পৌছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় ৪টি বসতঘর।

Exit mobile version