
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আনিসুল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ও সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, বর্তমানে সারা বিশ্বে বৈশ্বিক দুর্যোগ চলছে। অতীতের কোন সরকার এমন দুর্যোগের মোকাবেলা করেনি। বর্তমান সরকার সফলভাবে এ দুর্যোগ মোকাবেলা করেছে। তিনি আরো বলেন আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলবেন। সবমসয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। সামাজিক দূরত্ব বাজায় রেখে চলবেন।