
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলীর সভাপতিত্বে নাসিরনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিভিন্ন নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গদের ও যুব-যুব মহিলাদের নিয়ে দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি মো: ইয়াকুব আলী উপ-পরিচালক(অ.দা:) ব্রাহ্মণবাড়িয়া, জেলা পরিষদ সদস্য রেবা আক্তার, ডা:মোকবুল হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা মাতাব্বর রফিকুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, অটিজম ও স্নায়ু বিকাশ সমস্যা জনিত শিশুরা অভিশাপ নয়। অটিজম সম্পর্কে যুবদের দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে বক্তারা জানান।
জঙ্গিবাদ সম্পর্কে বলেন, যুবকদেরই জঙ্গি নির্মূলে এগিয়ে আসতে হবে। তবেই ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে।