
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে দাতমন্ডল ও তল্লাপাড়ার মধ্যবর্তী স্থানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু জাফর বলেন, হত্যাকাণ্ডের কারণ খুঁজে দেখা হচ্ছে। এর জন্য পুলিশ তৎপর রয়েছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।