
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত ২ দিন ব্যাপী নারী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন্নাহার,বাংলাদেশ মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেয়ারম্যান ফরিদা নাজমীন,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম বি কানিজ,বিশিষ্ট নারী সংগঠক ফজিলাতুন্নাহার ও জেলা যুব মহিলালীগ সাধারন সম্পাদক আলম তারা দুলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হেলাল মিয়া।
পরে সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী অতিথিদের সাথে নিয়ে মেলার সবকটি স্টল ঘুরে দেখেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫টি স্টল দেয়া হয়েছে।