
রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমা স্থানীয় একটি হল রুমে চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ কাতারের সভাপতি জসিম উদ্দিন আহমেদ দুলাল।
নাটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহফুজুর রহমান,বশির মিয়া, সুমন, আলমগীর হোসেন,ওলি মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা রাজ রাজিব, কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম খান,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কাতার শাখার সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরী,কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আল আমিন খান, সহসভাপতি ইয়াছিন পাশা,যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মিজান মোল্লা,সামসুল হক প্রধান, নাঈমুল ইসলাম, সাংবাদিক আমিন ব্যাপারী, মিজানুর রহমান, মহসিন খান,রতন মিয়া,আল আমিন, ইমরান, মামুন,হামিম, সাচ্চু, সুমন মিয়া, জাহিদ খান, রুবেল মিয়া,দিলু,আশরাফুল ইসলাম,ফারুক মিয়া,সাজিদুল ইসলাম, আরিফুল ইসলাম, মোঃ ইকবালসহ কাতারস্থ নাটঘর ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ ও কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আধুনিক মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে শান্তি ,শৃঙ্খলা ,সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রিয় নাটঘর ইউনিয়ন বাসির কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন কাতার প্রবাসী চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই মোঃ রাসেল মিয়া।
তাছাড়া অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আগামী ৩১ তারিখ সারা দিন নৌকা মার্কা ভোট দিন এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাইফুল আলমকে নির্বাচনে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আগত অতিথিরা।