
এতে আলোচনায় অংশ নেন সাতমোড়া আনন্দ আশ্রম কমিটির সাবেক সাধারণ সম্পাদক জয়দেব বর্মণ, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা, বাংলাদেশ হিন্দু মহাজোট, কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগরের চুওরিয়া মুন্সি রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দাস, আশ্রমের ভূমিদাতা মুকুন্দ বর্মণ, গোলাম হোসেন মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জয়দূর্গা আশ্রম কমিটির সেক্রেটারী জগদীশ বর্মণ। ধর্মসভা উপস্থাপনা করেন প্রদীপ বর্মণ। অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামারী করোনামুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বক্তারা জয়দূর্গা আশ্রমে একটি স্থায়ী মঞ্চ তৈরী করে দেয়ার জন্য স্থানীয় সাংসদের প্রতি জোর দাবি জানানো হয়। পরে সারারাত ব্যাপী সর্বধর্ম গীত ও মলয়া গানের আসরে কণ্ঠশিল্পী বিজয় আচার্য, অন্ধ অজয় পাল, ঝর্ণা বর্মণ, রীমা দাস, বাবুল মালাকারসহ বিশিষ্ট কণ্ঠশিল্পীরা গান শুনিয়ে স্রোতাদের মুগ্ধ করেন।