The voice of Brahmanbaria || Local news means the world is

নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীরের সাথে নব নির্বাচিত পৌর কাউন্সিলদের সৌজন্য সাক্ষাৎ

nkabir6416বুধবার সন্ধ্যায় শহরের পাইকপাড়াস্থ সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা মুর্শেদ, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ আলী আহসান কাউসার, ওমর ফারুক জীবন, হাজী মোঃ ফেরদৌস মিয়া, শাহ্ মোঃ শরীফ (ভান্ডারী), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, মোঃ রফিকুল ইসলাম নেহার প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীরের নেতৃত্বে আধুনিক পৌরসভা গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা সকলে সম্মিলিতভাবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়নে একযোগে কাজ করবেন বলেও অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাতকালে নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীর বলেন, আমি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই। আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।প্রেস রিলিজ

Exit mobile version