The voice of Brahmanbaria || Local news means the world is

নব নির্বাচিত চেম্বার পরিচালক রোটারীয়ান মোঃ জসিম উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ


ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যকরী পরিষদের ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ নির্বাচনে সাধারণ গ্র“পে স্বাধীনতার চেতনা সিক্ত আলহাজ্ব আজিজুল হক পরিষদ থেকে পরিচালক পদে পুনরায় নির্বাচিত করায় কতৃজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রোটারীয়ান মোঃ জসিম উদ্দিন।

এক বিবৃতিতে তিনি সকল চেম্বার সদস্য, রোটারীয়ান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও নির্বাচন সংশ্লিষ্ঠ সকলের প্রতি এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অতীতের ন্যায় এবারও আমি ব্যবসায়ীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ্। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিবৃতিতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Exit mobile version