
অফিসার ইনচার্জ তাহার বক্তব্যে বলেন যে, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ দেশের শান্তি, শৃংখলা ও নিরাপত্তার প্রতীক। বর্তমান সরকার গত ০৭ বছরে পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৯ টি ক্যাডার পদসহ ৩২০৩১ টি নতুন পদ সৃষ্টি করেছেন। জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যতেষ্ঠ নয় বিধায় বর্তমান সরকার আরও ৫০,০০০ নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিছেছে। ইতিমধ্যে ২৭৭ টি ক্যাডার পদসহ ১৩৫৫৮ টি পদে পুলিশ সদস্যদের নিয়োগ সম্পন্ন হয়েছে। দেশে শান্তি বিরাজ করছে বিধায় প্রতিটি সেক্টরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে।
তিনি আরো উল্লেখিত করেন যে, দেশের প্রতিটি থানায় এবং ইউনিটে সিডিএমএস পদ্ভতির মাধ্যমে বাংলাদেশ পুলিশ অপরাধ চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে। শিশু ও কিশোর অপরাধীদের পুনঃ গঠনের জন্য (শিশু ডেস্ক) প্রত্যেক থানায় একজন সাব-ইন্সপেক্টর পদের কর্মকর্তাকে নিয়োজীত রাখা হয়েছে।