
এসময় ওই এলাকার সকল মাদক ব্যবসায়ী উপস্থিত হলেও নয়ন তারা,বাছির ও আলমগীর নামে এলাকার চিহ্নত তিন মাদক উপস্থিত হয়নি।
গত মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল ওই তিন মাদক ব্যবসায়ীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেক্তারের নির্দেশ প্রদান করেন। ২৪ ঘন্টা পাড় হওয়ার পূর্বেই পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় ভোলাচং বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাছির মিয়া(৫৫) কে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা হাজতে প্রেরণ করেন।