The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটিতে আওয়ামীলীগ নেতার নাম রাখার প্রতিবাদে মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটিতে জেলা আওয়ামীলীগ নেতা গোলাম শাহরিয়ার বাদলের নাম রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নবীনগর প্রেসক্লাব চত্বরে নবীনগর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলা বিএনপি নেতারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শুক্কুর খান, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো: ইলিয়াস, বিএনপি নেতা মকসুদ আলী খান, মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল, আবুল হোসেন আবুল, অনন্ত হীরা প্রমূখ।

এসময় বক্তারা নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির এডহক কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদলের নাম থাকায় এডহক কমিটি বাতিলের দাবী জানায়।অন্যথায় আরো বড় আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।

Exit mobile version