
ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা আর নানা প্রতিশ্রুতিতো রয়েছেই।শুধু তাই নয় নির্বাচনী এলাকার চায়ের দোকান, হোটেলগুলোতে চলছে এখন প্রার্থীদের নিয়ে নানার আলোচনা। নির্বাচনী এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং করে বিভিন্ন সুরে ছন্দে প্রচার চালাচ্ছেন প্রার্থীদের সমর্থকেরা।নির্বাচনী এলাকাগুলো ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে।তারপর হ্যান্ডবিল বিতরন করে জানাচ্ছেন তাদের প্রতীক, দোয়া ও সমর্থন চাচ্ছেন সকলের।আর ভোটারাও ব্যস্ত হয়ে পড়েছে সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য।
তিনি আরো জানান, বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করছে তার জন্য বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী করতে হবে।এরজন্য সকলকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীকে ভোট দিতে হবে। আর আমি বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে থেকে আপনাদের বলছি দেশ থেকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে এবং রাজাকারমুক্ত দেশ গড়তে বাংলাদেশ আওয়ামীলীগের কোন বিকল্প নেয়।
তিনি আরো জানান, আমি এই এলাকার গরীব ও মেহনতি মানুষের পাশে দাড়ানোর জন্য কাজ করতে চাই।আমি বড়াইল ইউনিয়নকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন গড়তে চাই।আর এবার নৌকার মার্কার যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাতে কোন অপশক্তি আমাকে রম্নখতে পারবে না। এলাকার মানুষ আমাকে তাদের ভোটের মাধ্যমে তাদের সেবা করার সুযোগ করে দেবে বলে আমি মনে করি।
সেই সাথে আমি সকলকে বলতে চাই আপনারা সকলে একসাথে মিলে আমার দল ও বড়াইল বাসীর সম্মান রাখতে নৌকা মার্কা প্রতীকে আপনাদের মুল্যবান ভোটদিয়ে এ অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ করে দিন।
বড়াইল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মোঃ হুমায়ূন কবির জানান, আমরা চাই এলাকার উন্নয়ন।আমরা আমাদের ভোটের মাধ্যমে এবার সৎ ও যোগ্য একজন প্রার্থীকে নির্বাচিত করবো।আসন্ন বড়াইল ইউনিয়নে এবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন (নৌকা),বিএনপির মনোনীত প্রার্থী আবুল বাশার (ধানের শীষ),জাসদের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন (আবু) (মশাল),আওয়ামীলীগের বিদ্বোহী প্রার্থী নাজমুল হক (আনারস)।
যদি ও জাতীয় প্রার্থী থেকে রজব আলী মনোনয়ন পেলেও তিনি নির্বাচন থেকে অব্যহতি নিয়ে বিএনপির পক্ষে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থায়ী বাসিন্দারা। রজব আলী বলেন,সবার করা চিন্তা করে আমি নির্বাচন থেকে বর্জন করি।
যেহেতু দলীয়করন সেহেতু প্রতীকের মাঝে ভোট লড়াই হতে পারে বলে সাধারন মানুষ মনে করছে।
অপরদিকে আওয়ামীলীগের একমাএ বিদ্রহী প্রতিদ্বন্দ্বী