The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর বড়াইলে চরমোনাই হুজুরের মাহফিল সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নবীনগর উপজেলার বড়াইল ইসলামী সমাজ কল্যান যুব সংগঠনের উদ্যেগে ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুক্রবার গভীর রাতে বড়াইল ঈদগাহ্ ময়দানে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।গত বুধবার প্রত্যক বাদ আছর হইতে আরম্ভ হয়েছে।

উক্ত মাহফিলে জনাব মতিউর রহমান হামিদী সাহেব এর সভাপতিত্তে হাফেজ মোঃআলমগীর ও মাওলানা মোঃ হেলাল উদ্দীন বড়াইলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সারা বাংলার আলোরন সৃষ্টি কারি পীর সাহেব চরমোনাই (রহঃ)এর স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোঃআবুল খায়ের সাহেব এর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ তিন দিনের মাহফিল।

এ সময় মাহফিল পরিচালনা কমিটির সহ-সভাপতি হুমায়ূন করির,আব্দুল রহমান,নুরুল ইসলাম মেম্বার,সিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তিনি বয়ান পেশ করার সাথে সাথে হাজারো মুসল্লি সুবিশাল ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ন হয়ে যায়।এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ঈদগাহ ময়দান।১২ মিনিটের আখেরি মোনাজাতে বিশ্ব মুসল্লিম উম্মার সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।সেই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি জন্যও দোয়া করা হয়।

আখেরি মোনাজাতে ঐতিহ্যবাহী বড়াইল ঈদগাহ ময়দান ও স্কুল মাঠসহ আশেপাশে প্রায় ৮ হাজার ধর্মপ্রান মুসল্লি অংশ নেয়।এছাড়াও এ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগন ওয়াজ পেশ করেন।হুজুর আগমনে এটিই বড়াইল গ্রামের সর্ববৃহৎ মুসল্লিম সমাগন হয়।

Exit mobile version