
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির প্রমুখ। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যর জন্য নবীনগর ইচ্ছাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাওসার বেগম ও সফল জননী হিসেবে নবীনগর সদরের রহিমা বেগমকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভা শেষে অতিথিগন জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।