
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুরো বাজার গোপন ক্যামেরার নিয়ন্ত্রনে থাকার পরেও কিভাবে এই চুরির ঘটনা ঘটে সেটা আমাদের মাথায় ধরেনা।
মনির ট্রেডার্সের মালিক মো: মনির হোসেন জানান,ধার দেনা করে এই দোকানটি দাড় করিয়েছি মাত্র। কিন্তু গত দু’মাসের ব্যবধানে আমার দোকানে চারবার চুরির ঘটনায় আমি এখন পথে বসে গেছি।
এ বিষয়ে নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো: মনির হোসেন জানান, চুরির ঘটনাটি সত্যি দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িত সন্ধেহে পুলিশ গতকাল ৩জন কে আটক করে নবীনগর থানা হেফাজতে রেখেছেন। আশা করি সামনে এমন ঘটনা পুনরাবৃত্তি হবে না।