
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুরো বাজার গোপন ক্যামেরার(সিসি ক্যামেরা) নিয়ন্ত্রনে থাকার পরেও নিয়মিত চুরির ঘটনা গুলি দুঃখজনক। নবীনগর বাজার কমিটিসহ আইশৃংখলা বাহিনির এ বিষয়ে উপর নজর দেওয়া উচিত।
বিরাজ মিয়া মেশিনারীর মালিক মো: আমজাদ হোসেন জানান,প্রায় প্রতিদিই বাজারে কোনো না কোনো দোকানে চুরি হচ্ছে। গতকাল আমরা দোকান থেকে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালামাল সহ নগদ বিশ হাজার টাকা চুরি হয়েছে। নিয়মিত এই চুরির ঘটনায় আমাদের মতো সাধারণ ব্যবসায়ীরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে।