The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর বড়াইল ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে বড়াইল ফ্রেন্ডস নৈতিক মানবিক কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেবা নিন, সুস্থ থাকুন এই স্লোগানে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ কর্মসূচী মঙ্গলবার বড়াইল বাজারের পূর্ব পাশে অনুষ্ঠিত হয়েছে।
মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ আসাদুজ্জামান রিফাত ও ডা: মোহাম্মদ শাকিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে সকাল ১০ টা থেকে বিকাল-৫ টা পর্যন্ত বিনামূল্যে পাঁচ শত অধিক লোকের মাঝে এই সেবা স্বাস্থ্য সেবা করা হয়।সার্বিক সহযোগিতা ছিলেন মোঃ শেখ ফরিদ, মোঃ তানজিদ, মুমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন,বড়াইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান নান্নু মাষ্টার, মহিউদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ কাউছার, কামরুজ্জামান বাবুলসহ অনেকেই।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবু বক্কর সিদ্দিকী।তাছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মুরাদ, নাইমুর রহমান, জহির, অন্তু,পায়েল, আতাউর, সানাউল্লাহ, শামীম,জানে আলম,কাজী রুবেল
দিনব্যাপী চলা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প সাধারণ মানুষের মাঝে সাড়া জাগানোর পাশাপাশি আগামীতেও এ অব্যহত রাখার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে বলে জানান বড়াইল ফ্রেন্ডস নৈতিক মানবিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
Exit mobile version