
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মুখোমুখী হয় রসুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চরলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টে মুখোমুখী হয় আলমনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মেরকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাউছারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণ করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম।
এ সময় অনন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন এ.এস.পি (নবীনগর সার্কেল) মোঃ আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন নসু, পৌর মেয়র মোঃ মাইন উদ্দিন মাইনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছেনা বেগম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সামস্ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ বিজয়ী দল রসুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ বিজয়ী দল আলমনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ারদের পুরুস্কৃত করা হয়।