The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংসদ এডভোকেট আব্দুল মান্নানের ঈদত্তোর শুভেচ্ছা বিনিময়

মিঠু সূত্রধর পলাশ : ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান ঈদত্তোর শুভেচ্ছা বিনিময় করেছেন।আজ ২৭ মার্চ শুক্রবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মোছা, বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দীন মনির, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফ, তাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,মাজেদুল ইসলাম, নাছির চৌধুরী, পিয়াল হাসান রিয়াজ, হেলাল উদ্দিন,জামাল হোসেন পান্না, সফিউল আলম, আল,আল আমিন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। প্রকৃত সাংবাদিকরা সমাজের আয়না—তারা সত্য তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তাদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। ‎কিন্তু দুঃখজনকভাবে কিছু অপসাংবাদিক এই পেশার মর্যাদা ক্ষুণ্ণ করছে। অপপ্রচার, মিথ্যা সংবাদ ও ব্যক্তিগত স্বার্থে সংবাদ পরিবেশন কখনোই গ্রহণযোগ্য নয়। এতে যেমন মানুষের বিভ্রান্তি বাড়ে, তেমনি প্রকৃত সাংবাদিকরাও বিব্রত হন।
‎আমি বিশ্বাস করি, নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করবেন।”
Exit mobile version