
ঈঁদউত্তর শুভেচ্ছা বিনিময়কালে ব্যারিস্টার জাকির প্রেসক্লাবের দাতা সদস্য পদ গ্রহন করেন। তিনি তার বক্তব্যে ৫৭ ধারা রহিতকরণসহ রহিঙ্গা মুসলমান উপর নির্যাতন বন্ধ ও তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির করতে বিশ্বনের্তৃত্বের প্রতি আহবান জানান। এ সময় ৫৭ ধারা বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, শিক্ষক মো: আলামীন শাহীন, শিক্ষক শাহজাহান করিব, তাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জালাল উদ্দিন মনির, মিঠু সুত্রধর পলাশ, মনিরুল ইসলাম বাবু, কামরুল ইসলাম, মোস্তাক আহম্মদ উজ্জ¦ল, সেলিম রেজা, আমজাদ হোসেন, খ,ম হযরত আলী প্রমুখ।